১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গুজব ঠেকাতে থানা পুলিশের নানামুখী পদক্ষেপ, মিডিয়াকর্মীদের সহায়তা কামনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

"গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, মাদককে না বলুন, জঙ্গিবাদ রুখে দাঁড়াই" বিষয়ে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও মিডিয়াকর্মীদের সাথে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে থানায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ওসি মুস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে মর্মে যে খবর চারিদিকে ছড়িয়েছে, তা সম্পূর্ণরূপে একটি গুজব৷ এই গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মানুষ হত্যার মত জঘন্য ঘটনাও ঘটেছে৷ তাই আমি প্রিয় গোপালপুরবাসীকে অনুরোধ করি, আপনারা কোনপ্রকার গুজবে কান দিবেন না এবং গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা রাষ্ট্রবিরোধী কাজ এবং গণপিটুনি একটি গুরুতর ফৌজদারী অপরাধ৷ এখন পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটি গণপিটুনির ঘটনার পুলিশী তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে৷

ওসি জানান, গোপালপুর একটি ঐতিহাসিক ও শিক্ষিত জনপদ। এই জনপদের মানুষ কখনো এ ধরনের গুজবে বিশ্বাস করতে পারে না৷ আসুন আমরা সবাই সচেতন হই। গুজব ছড়ানো এবং গুজবে কান দেয়া থেকে বিরত থাকি৷ সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে গোপালপুর থানা পুলিশকে খবর দেয়ার জন্যও তিনি সকলকে অবগত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর বার্তার নির্বাহী সম্পাদক কে এম মিঠু, সাংবাদিক সাইফুল ইসলাম ও নুর আলম প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি