১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতাল মালিকের কারাদন্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ক্লিনিক মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অপর এক ক্লিনিক মালিকসহ চারজনের নিকট থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সূচী রানী সাহা এই অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগিদের নানাভাবে প্রলোভন দেখিয়ে একাধিক দালাল চক্রের সক্রিয় সদস্য পাশের বিভিন্ন ক্লিনিকে ভাগিয়ে নিয়ে থাকে। এমন অভিযোগে দুপুরে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে সক্রিয় কয়েকজন দালালকে আদালতের বিচারক আটক করলে পাশের আলতাব ডায়াগণস্টিক সেন্টারের মালিক আলতাব হোসেন (৬২) তাদের কয়েকজনকে সেখান থেকে সটকে পড়তে সহায়তা করেন। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নজরে আসলে আলতাব হোসেনকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া। আলতাব হোসেন জামুর্কী গ্রামের হায়েত আলীর ছেলে। এছাড়া রোগিদের কাছ থেকে রক্ত পরিক্ষার অতিরিক্ত ফি আদায়ের কারণে একই এলাকার তাজ ক্লিনিকের মালিক আশিকুর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা এবং সময়ে চিকিৎসকের সঙ্গে স্বাক্ষতের অপরাধে তিনজন রিপ্রেজেন্টিভকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুচী রানী সাহা অভিযানের কথা স্বীকার করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি