০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নববর্ষকে বরণ করতে মির্জাপুরে ব্যাপক প্রস্তুতি

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | | ১৩৭০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলা নববর্ষ ১৪২৪ কে বরণ করতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সমাজিক সংগঠনসহ ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নববর্ষের প্রথম প্রহরে মঙ্গল শোভাযাত্রা, গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি ও হাডু ডু ডু খেলাসহ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এসব কর্মসুচীকে সামনে রেখে ইতিমধ্যে উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে নানা রংঙের আলপনা অঙ্কনসহ পরিষদ চত্বর বিভিন্নভাবে সাজানো হচ্ছে।

এদিজ প্রশাসনের পাশাপাশি বাংলা নববর্ষকে বরণ করতে মির্জাপুর ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ, মির্জাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পান্তা ইলিশের আয়োজনসহ ভিন্ন ভিন্ব কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

এছাড়া গত কয়েক দিন ধরে মির্জাপুর বাজারের ছোট বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধুয়ে মুছে নতুন করে রং করছেন। সারা বছরের দেনাপানার হিসেব মেলানোর পাশাপাশি অনেকে হালখাতার দাওয়াত কার্ড বিলি করছেন ।

মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ বলেন, বাংলা নববর্ষ বাঙালীর জাতি সত্বার পরিচয় ও ঐতিহ্য বহন করে। পুরনো বছরের সব ব্যর্থতা ধুয়েমুছে নতুন বছর যেন সকলের মধ্যে অনাবিল সুখ শান্তি নিয়ে আসে সে আশাতে বছরের প্রথম দিনটাকে আনন্দ উৎসবের মাধ্যমে বরণ করা হয়।

মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী বলেন, ব্যবসায়ীরা সারা বছরের হিসাবের খাতা বছরের প্রথম দিনে জালাই করে নতুন করে হিসেব শুরু করেন। সেজন্য অনেকে এইদিনে হালখাতার ব্যবস্থা ও করে থাকেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন বাঙালী আর বাংলা নববর্ষ এক সুতায় গাথা। নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে প্রতিটি বাঙালী নববর্ষে নতুনভাবে যাত্রা শুরু করে থাকে। আর সে কারণে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সকলের মঙ্গল কামনা করে বর্ষবরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি