১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীকে দেড় মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীকে দেড় মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে করে ওই স্কুলছাত্রীর পরিবার চরম হতাশায় ভোগছেন। নিখোঁজ হওয়া স্কুলছাত্রীর জন্য আহাজারি করছেন তার আত্মীয়-স্বজনরা। 

মধুপুর পৌরসভার মাষ্টারপাড়া এলাকার মীর আব্দুল হালিমের মেয়ে তানহানুন মীম (১৪)। সে এবার মধুপুর রানীভবানী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। পুলিশ বলছে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা মনিরা বেগম মধুপুর থানায় বাদী হয়ে ৩ জনকে আসামী করে গত ২৭ ডিসেম্বর মামলা দায়ের করেন। মামলা নং- ১৩। আসামীরা হলো, মধুপুরের বৃত্তিবাড়ী গ্রামের জলিলের ছেলে নজরুল ইসলাম (৩২), নাহিদুল ইসলাম (২১) ও শালিকা গ্রামের আ. করিমের ছেলে শাহীন (৩০)।

ওই স্কুলছাত্রীর মা মনিরা বেগম জানান, তার মেয়ে তানহানুন মীম মধুপুর রানী ভাবনী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে পাশের বৃত্তিবাড়ী এলাকার আ. জলিলের ছেলে নজরুল ইসলাম মীমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। তার প্রস্তাবে রাজী না হওয়ায় রাস্তায় আসা-যাওয়ার পথে মীমকে নানাভাবে উত্ত্যক্ত করতো এবং উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকী প্রদান করতো।

গত ১৪ ডিসেম্বর ২০২০ ইং সন্ধ্যায় মীম তার নানার বাড়ী মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষণবাড়ী থেকে বাড়ী ফেরার পথে ব্রাক্ষণবাড়ী মজিদচালা গ্রামের রাস্তায় আল-আমিনের মনোহারী দোকানের সামনে পৌঁছালে নজরুলসহ তার ৩/৪ জন সহযোগি মিলে পূর্ব পরিকল্পিতভাবে মীমকে গতিরোধ করে অপহরণ করে সিএনজি যোগে তুলে নিয়ে যায়। খবর পেয়ে বাবা-মা ও আত্মীয়-স্বজনসহ অনেকে খোঁজাখুঁজি করে মীমকে। কোথাও না পেয়ে পরদিন ১৫ ডিসেম্বর মধুপুর থানায় মীমের দাদা খোরশেদ আলী সাধারণ ডায়রী করেন। ডায়রী নং ৫৮২।

এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর মা-বা কান্নাজড়িত কন্ঠে এই প্রতিবেদককে জানান, অপহরণের দেড় মাস পার হয়ে গেলেও পুলিশ আমাদের মেয়েকে উদ্ধার করতে পারেনি এবং কী একজন আসামীকেও এখন পর্যন্ত মধুপুর থানা পুলিশ গ্রেপ্তার করেনি। মামলা করার কারণে আমরা চমর নিরাপত্তাহীনতায় ভোগছি। নজরুলের পরিবার আমাদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমাদের মেয়েকে আমরা ফিরিয়ে চাই। এজন্য প্রশাসনসহ উর্ধ্বতন কর্মতকর্তাদের সহযোগিতা কামনা করি।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যত্যা স্বীকার করে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) জানান, এ মামলার দায়িত্ব দেওয়া হয়েছে এসআই সু-শান্তকে। আসামীদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই সবাইকে আশা করি গ্রেপ্তার করতে পারবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি