১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আপত্তিকর ভিডিও প্রকাশ, আটক ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ এপ্রিল ২০১৭ | | ১৬২০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনা বাড়ী গ্রামের এক স্কুল ছাত্রীর আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত ওই গ্রামের ওহাব মিয়ার ছেলে রিপন (১৬) ও আলম মিয়ার ছেলে রানা (১৭) নামের দুই কিশোরকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘোনা বাড়ী গ্রামের জনৈক ছাত্রী বল­া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। বখাটে রিপন ও রানা ওই ছাত্রীর বাড়ীতে গোসল করার দৃশ্য ভিডিও ধারণ করে এলাকার বিভিন্ন জনের কাছে ও ইন্টারনেটে ছেড়ে দেয়।

পরে এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানালে এসআই কুতুব উদ্দিন ও এএসআই রায়হান আলীর নেতৃত্বে একদল পুলিশ রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে রিপন ও রানাকে আটক এবং ভিডিও জব্দ করে।

পরে সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে অফিসার ইনচার্জ (ওসি) খ. আখেরুজ্জামান মিয়া নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি