০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ মে ২০১৭ | | ২১৩০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলার প্রতিটি সংগঠণ স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানের সমাবেশস্থলে সমবেত হয়। দিবসটি পালন উপলক্ষে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বসে শ্রমিক মেলা।

জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মীর লুৎফর রহমান লালজুর নেতৃত্বে জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি মিছিল সমাবেশ প্রাঙ্গণে সমবেত হয়।

এছাড়াও টাঙ্গাইল পৌরসভা কাউন্সিলর ও জেলা অটো রিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন এবং শাহাদত হোসেনের নেতৃত্বে জেলা রাজ ও রড মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের মিছিলটি সমাবেশস্থলে সমবেত হয়।

একইভাবে জেলার ৩৪টি সংগঠণও এই মিছিল ও সমাবেশ করেছে।

জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দুপুরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৫ আসেন এমপি আলহাজ্ব ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খান বীরবিক্রম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাহার আহমদ।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ফেডারেশন সভাপতি মীর লুৎফর রহমান লালজু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনির।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি