১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাংগাইলের মির্জাপুরে বাওয়ার কুমারজানি এলাকা হইতে ৩০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাংগাইলের ডিবি পুলিশ। শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টার সময় নিজ বাড়ি হইতে তাকে আটক করা হয়। 

বিভিন্ন সূত্রমতে জানা যায় যে, ওই নারী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর অন্তরালে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে মির্জাপুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল। আটককৃত ওই নারী মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানি গ্রামের লিটন মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৮)। 

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য-৩,০০০০০/-(তিন লক্ষ) টাকা।

এবিষয়ে টাংগাইল ডিবি উত্তরের এস আই মনির হোসেন বলেন ,টাংগাইল উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মোশারফ হোসেন মহোদয়ের দিক নির্দেশনায় আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে ওই নারীর নিকট থেকে ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

টাংগাইলের ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ (ওসি)মোশারফ হোসেন বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি