০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
 
বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পেট্রল পাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী দক্ষিনপাড়ার শওকত হোসেনর ছেলে আমিনুর রহমান (৩৩) সদরের বাইমহাটি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শাকিল(৩০)বাদশা মিয়ার ছেলে ফজল (৩২) ও উপজেলা গোড়াই নয়াপাড়ার মজিবুর রহমানের ছেলে সাজেদুর ইসলাম(৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মির্জাপুর থানার পিএসআই মিজানুর রহমান এসআই মো. হাবিবুর রহমান উকিলের নেতৃত্বে পুলিশ সদস্যরা মহাসড়কের ওই স্থানে আলমগীর হোসেনের বাড়ীর উত্তর পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে তিনটি দা, রশি, তিনটি লাইট ও চারটি মোবাইল সেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে।

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, দুপুরে গ্রেপ্তারকৃতদের ডাকাতি মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি