১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শুক্রবার সম্মেলন

কালিহাতীতে যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, চরম উত্তেজনা

এম আর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭ | | ১২৫৯৪
শুক্রবারের সম্মেলনকে অবৈধ দাবি করে আতিক সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে কালিহাতী উপজেলা যুবলীগের একাংশ।-টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে সম্মেলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে যুবলীগের দুই গ্রুপে। এতে পুরো উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

জানা যায়, উপজেলা যুবলীগের আহবায়ক নূরন্নবী সরকারের নেতৃত্বে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের একাংশ শুক্রবার সম্মেলনের দিন নির্ধারণ করে। সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে পোস্টার, চিঠি ছাপানো হয়েছে।

এদিকে ওই সম্মেলনকে অবৈধ দাবি করে বুধবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আতিক সিদ্দিকীর নেতৃত্বাধীন যুবলীগের আরেকটি গ্রুপ।

বিক্ষোভ মিছিল শেষে কালিহাতী বাসস্ট্যান্ডে সমাবেশে বক্তারা বলেন, কোন প্রকার সভা এবং গঠনতন্ত্র না মেনেই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের পরামর্শ-মতামত নেয়া হয়নি। এসময় তারা শুক্রবারের সম্মেলন বর্জন করে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন। সেইসাথে সম্মেলন বন্ধের দাবিও জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কামাল কুলিন, মনির হোসেন, লোটাস কামাল, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আরিফ, লালমিয়াসহ কয়েক শতাধিক নেতাকর্মী।


এ বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক নূরন্নবী সরকার বলেন, যারা যুবলীগ করেন তারা সম্মেলনে আসবেন, প্রার্থী হবেন। কালিহাতীতে যুবলীগ করতে হলে সম্মেলনে আসতে হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি