১২:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে সিঙ্গাপুর ফেরত ব্যক্তিকে ১০হাজার টাকা জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তিতে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  

বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস এ অর্থদন্ডের আদেশ দেন। অর্থদন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান । তিনি ধোপাকান্দি ইউনিয়নের শামছুল হকের ছেলে। 

সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গত ১৬ মার্চ উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শামছুল হকের ছেলে মোঃ হাবিবুর রহমান সিঙ্গাপুর থেকে দেশে আসেন। এরপর তার সাথে হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। তবে তিনি সেটা না মেনে বুধবার সন্ধ্যায় স্থানীয় শাহজাহানপুর বাজারে জনসন্মুখে ঘোরাফেরা করছিলেন। 

এ কারনে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করাসহ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি