১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন

মারুফ রহমান | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন টাঙ্গাইল থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স ও কমিউনিটি) মোশারফ হোসেন।

গত ১ জুলাই তাকে এ প্রদক প্রদান করা হয়। মাদকদ্রব্য, বাল্যবিবাহ, জুয়া ও ইসলামী সন্ত্রাসী মূলক কর্মকান্ড সম্পর্কে সতর্কতামূলক প্রচারনার জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয় বলে জানা গেছে।

ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডিআইজি আব্দুল­াহ আল মামুন এ পুরস্কার প্রদান করেন। এসময় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ পুলিশের উর্ধ্বতন ও বিভিন্ন জেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বীকৃতি পাওয়ার পর অভিব্যাক্তি প্রকাশকালে মোশারফ হোসেন বলেন, ‘পুলিশ জনগনের বন্ধু, সেক্ষেত্রে জনগনের সাথে পুলিশের সুসম্পর্ক থাকলে সমাজে আর কোন অপরাধ মাথা চারা দিয়ে উঠতে পারে না। তাই আমি সবসময় জনগনকে সাথে নিয়ে কাজ করার চেষ্ঠা করেছি। বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বড় সামাজিক অবক্ষয় গুলোর মধ্যে অন্যতম মাদকদ্রব্য, বাল্যবিবাহ, জুয়া ও ইসলামী সন্ত্রাস। আর আমাদের সমাজ থেকে এসব দূর করতে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা ও সতর্কতা। আগামী দিন গুলোতে সমাজের এই অবক্ষয় গুলো পরিষ্কার করতে পুলিশ তথা সাধারন জনগন এক কাতারে এসে কাজ করবে বলে আমি আশাবাদি।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি