১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল পৌরসভায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও ডাস্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং ডাস্টবিন স্থাপনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো ২৪ তম ব্যাচ টাঙ্গাইল। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবির কথা জানায় এ সংগঠন।

সম্মেলনে জানানো হয়, টাঙ্গাইল পৌরসভা অনেক প্রাচীন এবং গৌরবান্বিত একটি স্থান। পৌর কর্তৃপক্ষের যথেষ্ট আন্তরিকতা স্বত্বেও পর্যাপ্ত ডাস্টবিনের অভাব এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে স্থানীয় জনসাধারণ ও এসব এলাকার বাসিন্দারা নিয়মিত বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছেন। সেই সাথে গৃহস্থালীর নিয়মিত বর্জ্য যত্রতত্র ফেলার কারণে নানা রোগের জীবাণু ছড়াচ্ছে এবং ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

টাঙ্গাইল পৌরসভার স্থানীয় সমস্যা চিহ্নিতকরণের অংশ হিসেবে ইতোমধ্যেই পরিকল্পিত বর্জ্যমুক্ত আধুনিক শহর ব্যবস্থাপনা বাস্তবায়নে শহরে জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহন কার্যক্রম পরিচালনা করেছেন তারা। একই সাথে গেলো চলতি বছরের ৩১ মে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বরাবর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে গণস্বাক্ষর সমন্বিত স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে পৌরসভার ১৮ টি ওয়ার্ডের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গৃহিত উদ্যোগ সম্বন্ধে উপস্থিত সকলকে অবহিত করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো ২৪ম ব্যাচের তিনজন ফেলো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার আলী ইমতিয়াজ সোহান, টাঙ্গাইল শহর যুবদলের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিমেল খান বাঙ্গালী এবং জাতীয় তরুণ পার্টি সদস্য সচিব আল আমিন হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব কে এম. তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি