১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ১ম করোনা টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান মন্টু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম করোনা টিকা নিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

রবিবার (৭ জানুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে করোনা টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধনের পর তিনি টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম করোনা টিকা নেন।  এরপর উপজেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধিসহ পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ টিকা নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ৩টি  বুথ স্থাপন করা হয়েছে। প্রতি বুথে ২ জন করে টিকাদানকর্মী ও ৪জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। উপজেলায় মোট ৬ হাজার ডোজ করোনা টিকা মজুদ রয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা টিকা প্রয়োগ করা হবে। শনিবার রাত পর্যন্ত করোনা টিকা নিতে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ১ হাজার ৮৬৩ জন ব্যক্তি রেজিষ্ট্রেশন করেছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি