০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুলের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুলের জানাযায় হাজারো মানুষের সমাগম ঘটেছে। শুক্রবার বাদ জুমআ টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। 

তার মৃত্যুতে প্রশাসন, রাজনীতি, সামাজিকসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

জানা যায় টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ, এসএম রেজাউল আলম শামীম, মাহবুব আলম খালিদ, নির্বাহী পরিচালক রাইজিংবিডির প্রকাশক জাহিদ হাসান,টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমসহ ১০ সহস্রাধিক মানুষ অংশ নেয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি)সন্ধ্যা ৬টা ২৩মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় ইন্তেকাল করেন মাহবুব আলম মৃদুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর। মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইলের সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে জন্মগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি