০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ জুলাই ২০২৪ | |
, টাঙ্গাইল :

বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (৩জুলাই) সকাল ১১টায় টাঙ্গাইল ভাসানী হলের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। 

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য এডভোকেট এসএম ওবায়দুল হক নাসিরসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠণের নেতাকর্মীরা। 

নেতৃবৃন্দরা বলেন, আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন একজন আপোষহীন নেত্রী। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেন না। দেশ ও দেশের মানুষকে ভালবেসে পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন তিনি, যতদিন পর্যন্ত আমরা আমাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে না পারবো ততদিন পর্যন্তই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি