১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আ.লীগের সদস্য হাজী আবুল হোসেন (৫০), স্ত্রী জেসমিন আক্তার (৪৫) ও তার ছেলে ফুয়াদ হোসেন হৃদয়(২৭) আহত হয়েছে। 

সোমবার সকালে পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামে এই ঘটনা ঘটে। হাজী আবুল হোসেন পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের মৃত কুমর উদ্দিনের ছেলে।

এই ঘটনায় হাজী আবুল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে একটি দা ও লাঠি উদ্ধার করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে ইসমাইল তার ঘরের ছাদের পানি আবুল হোসেনের ঘরের চালে দিচ্ছিলেন। আবুল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার নিষেধ করলে ইসমাইল তার স্ত্রী শিলা আক্তার ও মেয়ে জিম আক্তার দা ও লাঠি নিয়ে তার তাদের ওপর হামলা করে। তার আত্মচিৎকারে আবুল হোসেন ও ফুয়াদ হোসেন হৃদয় এগিয়ে গেলে তাদের ওপর ও হামলা করে। এসময় ইসমাইল ধারালো দা দিয়ে আবুল হোসেন ও তার ছেলে ফোয়াদ হোসেন হৃদয়কে মাথার মধ্যে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। তাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রামকৃষ্ণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত হিসেবে রক্তমাখা দা ও লাঠি জব্দ করেছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি