১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১৫ দফা দাবী আদায়ের লক্ষে

নাগরপুরে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মুক্তিযোদ্ধাদের ১৫ দফা দাবী আদায়ের লক্ষে আগামী ২৪ নভেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ সফল করার জন্য টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

একাত্তরের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কার্যালয়ের নেতৃবৃন্দদের সাথে স্থানীয় মুক্তিযোদ্ধাদের এ মতবিনিময় সভা শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতের শহীদদের স্মরনে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। 

পরে মো. মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে লেখক, সাংবাদিক ও কলামিস্ট মুক্তিযোদ্ধা মো. আবুল বাশারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, একাত্তরের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কার্যালয়ের উপদেষ্ঠা ড. শেখ আব্দুল বাতেন, সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, সহ-সভাপতি তসিফুল বারী, সাধারণ সম্পাদক কামাল আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আজিজ আহম্মেদ, দপ্তর সম্পাদক সামাদ তালুকদার, সাবেক উপজেলা কমান্ডার মো. মোকাদ্দাস আলী প্রমূখ। 

বক্তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সাংবিধানিক স্বীকৃতিপ্রদান, অবিলম্বে বিদ্যমান সকল তালিকা হতে অমুক্তিযোদ্ধাদের অপসারণ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক ও চুড়ান্ত তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় কমিশন গঠনসহ ১৫টি দাবীর কথা উল্লেখ করে সেই সকল দাবী আদায়ের লক্ষে আগামী ২৪ নভেম্বর ঢাকার প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশে যোগদান করার জন্য সকল মুক্তিযোদ্ধাদের আহবান জানান।  এসময় স্থানীয় সাংবাদিকসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি