১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দগ্ধ মিনাকে বাঁচাতে এগিয়ে এলেন আ’লীগ নেত্রী

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘দগ্ধ শিশু গৃহপরিচারিকা মিনার শরীরে পঁচন ধরেছে’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান ড. সেলিনা আক্তার দগ্ধ মিনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটে দগ্ধ শিশু মিনাকে দেখতে যান তিনি। এসময় তিনি অসুস্থ মিনা ও তার পরিবারের খোঁজ খবর নিয়ে আর্থিক সহযোগিতা করেন। 

ড. সেলিনা আক্তার বলেন, বুধবার সন্ধ্যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি মিনার দূর্ঘটনার সংবাদটি দেখতে পাই। সুস্থ না হওয়া পর্যন্ত আমি মিনার চিকিৎসার খোঁজ খবর নিবো এবং সর্বাত্মক সহযোগিতা করবো।

মিনার উপর তার গৃহকর্তা যে অমানবিক কাজ করেছে সে বিষয়ে আইনি সহয়তা প্রদানেরও আশ্বাস দেন সুপ্রিম কোর্টের এই আইনজীবি। 

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নন্দপাড়া গ্রামের কাজী আব্দুল হকের মেয়ে মিনা (১২) টাঙ্গাইল পৌরএলাকার থানা পাড়ায় প্রকৌশলী মো: শফিকুল ইসলামের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজের সময় গ্যাসের চুলায় চা বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়। কিন্তু শফিকুল ইসলাম ও তার স্ত্রী আগুনে দগ্ধ মিনাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে তার দরিদ্র বাবার বাড়িতে রেখে চলে যান। এরপর থেকে বাবা কাজী আব্দুল হক মেয়েকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি