১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে

মধুপুরে পুলিশ কর্মকর্তা গণধোলাইয়ের শিকার, সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬ | | ২৪৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে মাহমুদুল হাসান নামের এক পুলিশ সদস্য গণধোলাইয়ের শিকার হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় তাকে পুলিশ লাইনে ক্লোজ করে নিয়ে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিকটে জনৈক মো. আজিজের বাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, মধুপুর থানার এএসআই মাহমুদুল নিয়মিত সাদা ও পুলিশী পোষাকে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার কাছেই ওই বাসায় এসে ঘন্টার পর ঘন্টা আড্ডা জমিয়ে অসামাজিক কাজে লিপ্ত হতেন। নানাভাবে বাধা দিয়েও বন্ধ করা যায়নি তার এ অশ্লিল কর্মকান্ড।

ঘটনার দিন রাত ৯টার দিকে দায়িত্ব পালনকালে পুলিশ ভ্যান রাস্তার পাশে রেখে মাহমুদুল ওই ছাত্রী নিবাসে যায়। এসময় এলাকার ছাত্র জনতা তাকে আটক করেন। পরে তিনি হুমকি ধামকি দিলে উত্তেজিত ছাত্র জনতা তাকে গণধোলাই দেন।

পরে ওই কলেজের অধ্যক্ষ কক্ষে তাকে আটকে রাখা হয়।

থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহিদুল আলম পুলিশ ফোর্স নিয়ে মাহমুদুলকে জনতার রোষ থেকে উদ্ধার করে আনেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহিদুল আলম জানান, মাহমুদুল হাসান মাঝে মধ্যে ওই ছাত্রী নিবাসে এক ছাত্রীর কাছে গিয়ে আড্ডা দিতেন বলে ঘটনার পর শুনেছি। তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলমের সাথে যোগাযোগ করলে তিনি অভিযুক্ত এএসআইকে পুলিশ লাইনে ক্লোজ করে নিয়ে সাময়িক বরখাস্ত করার কথা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি