০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাজনীতি মানেই দেশের সেবা করা, জনগনের সেবা করা-ডা. দীপু মনি

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ | | ৩১৩
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, রাজনীতি মানেই দেশের সেবা করা, জনগনের সেবা করা। আপনারা যারা আওয়ামী লীগের কর্মী তারা সারা জীবন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আপনি রাজনীতি করে কি পেলেন তার চেয়ে দলের জন্য কি করলেন, দেশের জন্য কি করলেন, মানুষের জন্য কি করলেন সেটাই বড় কথা।

তিনি আরো বলেন, নতুন সদস্য সংগ্রহ করা বা দলের সদস্য আমাদের অবশ্যই প্রয়োজন। কিন্তু দলে শুধু কর্মী আছে কিন্তু মাঠ ভালো নেই তাহলে চলবে না। অল্প সংখ্যক কর্মী নিয়ে যাদের জ্ঞান-বুদ্ধি, বিবেক আছে তাদের নিয়ে মাঠে কাজ করলে তারা দেশ ও মানুষকে কিছু দিতে পারবে। আওয়ামী লীগ বড় দল। এ দলের সদস্য সংখ্যা বাড়াতে গিয়ে আমরা যেন দলের মান নষ্ট না করি সে দিকে সজর রাখতে হবে।

টাঙ্গাইলে আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও প্রাথমিক সদস্যপদ সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের উদ্যোগে সিডিসি করোনেশন ড্রামাট্রিক ক্লাবের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ রৌফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি