১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এমপির কাটা ধান ‘পাকা’ বলছে কৃষি বিভাগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

অধিকাংশ মাঠেই এখন পেকে গেছে বোরো ধান। তবে শ্রমিক সংকটে সেই ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তাই ধান কেটে ঘরে তুলতে কৃষককে সাহায্য করছেন জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনেক জেলায় এমপিরাও মাঠে গিয়ে নেতাকর্মীদের ধান কাটার কাজ তত্ত্বাবধান করছেন বলে গণমাধ্যমে প্রায়ই খবর প্রকাশিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার ক্ষেতের ধান কেটে কৃষককে সাহায্য করলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির। তবে সেই ধান পাকা নয়, কাঁচা!

মঙ্গলবার এমপির কাঁচা ধান কাটার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

এমপির কাটা ওই ধানের ক্ষেতে আবাদ করা ধানটি বিধান-২৮ জাতের বলে জানা গেছে, যা কাটার মৌসুম চলছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৭ এপ্রিল থেকে টাঙ্গাইল জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এতে বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবন ব্যবস্থা। বন্ধ রয়েছে অফিস, আদালত, হাটসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আর লোকসমাগম। এছাড়াও মানতে হচ্ছে সামাজিক দূরত্ব। ফলে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

এর মধ্যে পাকতে শুরু করেছে ধান। তবে দেখা দিয়েছে ধান কাটায় চরম শ্রমিক সংকট। এমন খবর পেয়ে সোমবার দুপুরে গোপালপুর পৌর শহরের আব্দুল লতিফ মিয়ার ছেলে সুজনের ২০ শতাংশ জমির ধান কেটে দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির। এ সময় তার সঙ্গে ছিলেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, গোপালপুর পৌরশহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমপির ধান কাটার সময় ভিডিও ধারণসহ ছবি তোলা হয় যেখানে ধানগুলো দেখতে কাঁচা মনে হয়। আর এতেই এমপি কাঁচা ধান কেটেছেন বলে সমালোচনার ঝড় ওঠে।

‘কাঁচা’ ধান কাটা প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘সংবাদটি জানতে পেরে এমপির ধান কাটা ওই জমিতে সরেজমিন যাই আমি। ওই জমিতে আবাদকৃত ধানটি ছিল বিধান-২৮, যা এখন কাটার সময়। এ ছাড়াও জমিটি নদীর পাড়ে হওয়ায় ধানের শীষ পাকা হলেও এর পাতাগুলো রয়েছে সবুজ। এ কারণে মানুষের কাছে মনে হচ্ছে এমপি কাঁচা ধান কাটছেন।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি