১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরঞ্জীব মুজিব ভাস্কর্যের বেদীতে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। আরো অংশ নেন উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন  অঙ্গ সংগঠন। বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ও পৃথকভাবে ফুলের স্তবক অর্পন করেন।

পরে একটি বিশাল র‌্যালী মুজিব কর্ণার থেকে শুরু করে এবং উপজেলা পরিষদ চত্বরে মুজিব ভাস্কর্যে পুস্প স্তবক অর্পন করেন। এখানে নেতৃত্বে দেন ছোট মনির এমপি। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( চলতি দায়িত্ব) এবং সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন ছোট মনির এমপি। বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন ওসি ইমদাদুল হক তৈয়ব, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সমরেন্দ্রনাথ বিমল, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আওয়ামীলীগ নেতা ইঞ্জিনয়ার খন্দকার গিয়াসউদ্দীন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। 

পরে প্রধান অতিথি ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি