১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সদর ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে জাকজমকপূর্ণ ভাবে সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগ এ কর্মী সম্মেলনের আয়োজন করে। বিকেলে সম্মেলন হলেও আগ্রহী প্রার্থীরা তাদের সমর্থনে ঢাক-ঢোল বাজিয়ে মিছিল নিয়ে সকাল থেকেই সম্মেলনস্থলে এসে হাজির হয়। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।

নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আহাম্মেদ শাহীন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি’র সঞ্চালনায় এ কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. নাজমুল হক তপন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুর রহমান ফরিদ, যুবলীগ নেতা বাহারুল ইসলাম বাহার, সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আনিসুজ্জামান তুহিন প্রমূখ। 

সম্মেলনে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ শক্তির কাছে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবেই। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ঐক্যবদ্ধ ভাবেই আগামীতে সারা উপজেলায় যুবলীগকে ঢেলে সাজাতে হবে। 

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি জানান পরে দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করা হবে।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি