১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ইউনিয়ন আ‘লীগের উদ্যোগে বর্ধিত সভা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

আসন্ন উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নাগরপুরে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। 

এ উপলক্ষে প্রতিদিন দুইটি ইউনিয়ন করে সকাল দুপুর ইউনিয়ন দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ এ বর্ধিত সভার আয়োজন করা হচ্ছে।

এরই মধ্যে নাগরপুর দপ্তিয়র, ভাদ্রা, ভারড়া, ধুবরিয়া, সহবতপুর, পাকুটিয়া ও মামুদনগর ইউনিয়নের বর্ধিত সভা শেষ হয়েছে। বাকী ইউনিয়ন গুলো ১৮ মার্চ এর মধ্যে শেষ করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন,নাগরপুরে উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি চক্র কাজ করছে। আমাদের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। ৩১ মার্চ নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান করছি। 

এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি