০২:৫৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে ভর্তির সাক্ষাৎকার ১ ও ২ জানুয়ারী

মোঃ রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬ | | ৪৩৮
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সকল ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

ভর্তিইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইউনিট ভিত্তিক বিষয় নির্ধারণকল্পে সাক্ষাৎকার আগামী ১ ও ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/ সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট ও গ্রেডসীট এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে তার প্রমাণসহ সংশ্লিষ্ট ইউনিটের কো-অর্ডিনেটরের অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ১ জানুয়ারি সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রকাশিতব্য তালিকা অনুযায়ী আগামী ২ ও ৩ জানুয়ারি ভর্তি হতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ১ ও ২ জানুয়ারি সাক্ষাৎকারে অংশগ্রহনকারী ছাত্র/ছাত্রীদের মধ্য হতে মেধাক্রমানুসারে আগামী ৪ জানুয়ারী ভর্তি করা হবে।

সকল কোটার পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ আগামী ১৪ জানুয়ারী কোটা কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন এর নিকট নির্ধারিত ফরমে (যা ডিন অফিসে পাওয়া যাবে) আবেদনপত্রসহ সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে।

সাক্ষাৎকারে উপস্থিত সকল কোটায় মেধার ভিত্তিতে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১৫ জানুয়ারি মধ্যে ভর্তি হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বলেন, ভর্তি প্রক্রিয়া শেষ করে অতি দ্রæত নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করা হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িসনংঃঁ.ধপ.নফ এবং সংশ্লিষ্ট ডীন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি