০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২০১ গম্বুজ মসজিদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়টি সরিয়ে নেয়া হবে : ছোট মনির এমপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন, জুমার নামাজ আদায় করেন জনতা ব্যাংক পিএলসির উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ।

শুক্রবার জুমার নামাজে মুসুল্লিদের সাথে মুঠোফোনে শুভেচ্ছা বিনিময় করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান, এমপি। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির এমডি আ. জব্বার উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস বাদল , জনতা ব্যাংক পিএলসির সিবিএর উপদেষ্টা সিরাজুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

অতিথিদের স্বাগত জানান ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। 

এসময় ছোট মনির এমপি বলেন, মসজিদ উদ্বোধন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, তিনি সময় দিলেই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ২০১ গম্বুজ মসজিদ দেখতে সারা বিশ্বের অসংখ্য মানুষ আসছে, তাই ধর্মীয় স্বার্থে মসজিদ সংলগ্ন দক্ষিণ পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেয়া হবে।

এদিন সরকারি সফরে ২০১ গম্বুজ মসজিদে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের উপস্থিত থাকার কথা থাকলেও, বিদেশী মেহমানদের সাথে জরুরি বৈঠক থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি