০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনার ভয় নেই বালু খেকোদের!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা আতঙ্কে মানুষ যখন ঘরবন্দি তখনও বালু খেকোরা থেমে নেই। এই আতঙ্কের মধ্যেও টাঙ্গাইলের বাসাইল উপজেলার বালু খেকোরা ব্যস্ত সময় পার করছে বালু উত্তোলন নিয়ে। যেন দেখার কেউ নেই। 

জানা যায়, বাসাইল উপজেলার মিরিকপুর এলাকায় বংশাই নদীতে জামিল ও নাছিরের একটি এবং নবা ও উজ্জলের একটি ড্রেজার চলছে দীর্ঘদিন ধরেই। দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই ড্রেজার দুটি চললেও কোন ব্যবস্থা নিচ্ছে না উপজেলা প্রশাসন। এমনটাই অভিযোগ স্থানীয় ভূক্তভোগীদের। 

কুমারজানী এলাকায় চলছে নগদ, নজরুল ও সজিবের একটি ড্রেজার। দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে দেদারছে। 

এদিকে সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন বংশাই নদীতে শাল্টু ও মিঠুর মালিকানাধীন একটি ড্রেজার চলছে রাতভর। প্রশাসনের চোখ ফাঁকি দিতেই তারা রাতভর অবৈধভাবে এই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। 

অপরদিকে কাজিরাপাড়া এলাকায় ঝিনাই নদীতে চলছে একটি ড্রেজার। তারাও অবৈধভাবে দীর্ঘদিন ধরেই বালু উত্তোলন করে যাচ্ছে।   

মিরিকপুর এলাকার ভূক্তভোগী বাবলু ভূইয়া বলেন, ‘প্রায় এক বছর ধরে এ এলাকায় তারা বালু উত্তোলন করছে। আমার জমিও ভেঙে যাচ্ছে। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে আমার ভিটে বাড়িটিও ভেঙে যাওয়ার আশংকা রয়েছে।’ তিনি দ্রুত এই ড্রেজার বন্ধের দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি