১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্কোপাস ইনডেক্স গবেষণাপত্রে ১ম ভাসানীর কাউছার ও ৪র্থ বিকাশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

সায়েন্টিফিক বাংলাদেশ গবেষণা বিশ্লেষণ অনুযায়ী ২০১৯ সালে স্বনামধন্য গবেষণাপত্রে স্কোপাস ইনডেক্স জার্নালে প্রকাশিত ব্যক্তিগত গবেষণা সংখ্যার ভিত্তিতে ৩৯ টি গবেষণাপত্র প্রকাশ করে বাংলাদেশে প্রথম (১ম) স্থান করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্যবিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাউছার আহমেদ এবং ৩১ টি গবেষণাপত্র প্রকাশ করে চতুর্থ (৪র্থ) অবস্থান করেছেন একই বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এর সিনিয়র প্রভাষক বিকাশ কুমার পাল।

২০১৮ সালেও ৩৬ টি গবেষণাপত্র প্রকাশ করে কাউছার আহমেদ বাংলাদেশে দ্বিতীয় (২য়) স্থান এবং বিকাশ কুমার পাল ২২ টি গবেষণাপত্র প্রকাশ করে ১৩ তম অবস্থান করেছিলেন।

এছাড়া ২০১৭ সালে বাংলাদেশে প্রথম ১৫ জনের ৩ জন স্থান করেছিলেন বিশ্যবিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। এর মধ্যে সহকারী অধ্যাপক কাউছার আহমেদ ৪র্থ, সহকারী অধ্যাপক আলী নেওয়াজ বাহার ৮ম এবং ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ আসাদুজ্জামান আসাদ ১৩ তম অবস্থান করেছিলেন।

কাউছার আহমেদের স্কোপাস ছাড়াও আইএসআই ইনডেক্স জার্নালে অসংখ্য গবেষণাপত্র রয়েছে। তিনি আলোতত্ত্ব নিয়ে গবেষণা করছেন। তার গবেষনার অন্যতম বিষয় অপটিক্যাল ফাইবার, ফাইবার সেন্সর, বায়োইনফরমেটিক্স ও ডাটা মাইনিং। তিনি গ্রুপ অব বায়োফটোমেটিক্স নামে একটি রিসার্স গ্রুপ পরিচালনা করেন। যার সাথে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্যবিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকগণ সংযুক্ত রয়েছেন। এই রিসার্স গ্রুপের মাধ্যমে তারা তাদের গবেষণার কাজ সম্পাদন করে থাকেন। 

২০১৪ সালে বিশ্যবিদ্যালয়ে যোগদানের পর ৬ বছরের শিক্ষকতা জীবনে প্রকাশিত গবেষণাপত্র ১৭৫ টি যার আর.জি-৩২.৩৮ এবং যার সাইটেশন ১৪৩০ টি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি