০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা : গোপালপুরে ফাঁকা ব্যস্ততম সড়ক, বন্ধ দোকানপাট

মো.নূর আলম, গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

সারা দেশের মত টাঙ্গাইলের গোপালপুরে করোনা আতঙ্ক ও প্রতিরোধে থমকে গেছে জনজীবন। বিশেষ কোন প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাইরে বেরুচ্ছেন না। ব্যস্ততম সড়কগুলো ফাঁকা ও দোকানপাট বন্ধ হয়ে গেছে।

নিত্য প্রয়োজণীয় জিনিসপত্র কিনতে যারা বেরুচ্ছেন তারাও মুখে বাড়তি সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করছেন। কমে গেছে ব্যবসায়ীদের বেচাকেনা।

চিরচেনা কোলাহলমুখর বিপনি বিতানগুলোতে এখন রাজ্যের নিরবতা। নিজেদের নিরাপত্তার খাতিরেই ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে গোপালপুর পৌর শহর। যত দিন গড়াচ্ছে ততই চারদিকে বাড়ছে করোনা ভাইরাস আতঙ্ক ও প্রতিরোধে জনসচেতনা।

করোনা ভাইরাসের প্রভাবে এরই মধ্যে সরকারি নির্দেশে বন্ধ হয়ে গেছে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো চলছে। সেগুলোতেও আগের মতো বিকিকিনি নেই। 

তবে গ্রামাঞ্চলে এখনো জনসচেতনতা গড়ে উঠেনি। কিছু কিছু বাজার বা মোড়ে মোড়ে চলছে জনসমাগম। এতে করে বিপাকে পড়েছে স্থানীয় সচেতন মহল। 

এ ব্যাপারে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি