১০:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শশুর জামাই নৌকা প্রতীকে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

মাদারীপুর-২  আসনের বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বিপুল পরিমাণ ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন, অপরদিকে তার জামাতা, টাঙ্গাইল -২ তানভীর হাসান ছোট মনির নৌকা প্রতীকে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে ছোটমনির পান ১ লাখ হাজার ৫১ হাজার ৭৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (ঈগল) পান ৩০ হাজার ৪৮৬ ভোট। এ নিয়ে ছোট মনির টানা ২য় বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

উল্লেখ্য, তানভীর হাসান ছোট মনির ২০১৮ সালে টাঙ্গাইল-২ থেকে প্রথম বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অপরদিকে মাদারীপুর-২ আসনে (সদরের একাংশ ও রাজৈর উপজেলা) টানা অষ্টমবারের জাতীয় নির্বাচনে বিজয়ী হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। দ্বাদশ জাতীয় নির্বাচনে ২ লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান ফলাফল ঘোষণা করেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকে শাজাহান খান পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) এ কে এম নুরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের সুবল চন্দ্র মজুমদার পেয়েছেন ৩ হাজার ১৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির ইউসুফ আলী সুমন পেয়েছেন ১ হাজার ৬৬৩ ভোট।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি