০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু এলাকায় ৩০কি.মিটারে থেমে থেমে যানজট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা আড়াই ঘন্টা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঘনকুয়াশার কারণে রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা টোল আদায় বন্ধ রাখা হয়। সময় ধীর গতিতে গাড়ি চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়। তবে এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান।

এছাড়াও ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে দূর্ঘটনায় কোন হতাহতে ঘটনা ঘটেনি বলে জানান তিনি। 

যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা। এ ভোগান্তির শিকার হয়েছে সবজি ভর্তি ট্রাকগুলো। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমান কমলেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জ পশ্চিম সংযোগ সড়কে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারনে সাড়ে ৩ তিনটার দিকে এক ঘন্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য সেতুর উপরসহ দুই পাড়ে যানবাহন আটকা পরে। ফলে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে কুয়াশা কিছুুুুটা কেটে গেলে ধীর গতিতে যানচলা শুরু হয়েছে। তবে গাড়ির দীর্ঘ সারি রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি