০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় এ উপজেলায় ১৭৭ টি পূজা মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালিহাতী থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনছার আলী বি.কম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুল খালেক, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা প্রমুখ।

এ সময় অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, “কোন মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন কাউকে আমরা প্রশ্রয় বা ছাড় দিবো না। যেহেতু এটা সার্বজনীন পূজা। পূজা মন্ডপের আশে-পাশে  কোন খারাপ প্রকৃতির লোক যাতে আড্ডা দিতে না পারে সেদিকে পূজা মন্ডপ কমিটির দৃষ্টি রাখতে হবে এবং কোন ধরণের নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আশা করি আসন্ন শারদীয় দূর্গোৎসব অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”

মত বিনিময় সভা সঞ্চালনা করেন কালিহাতী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি