১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকা প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন সদর থানা বিএনপির সদস্য দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া। তিনি দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সহসভাপতি মৃত ফারুক আহমেদের ছোট ভাই।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার দাইন্যা ইউনিয়নের ফারুক আহমেদের ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভায় বক্তৃতাকালে নৌকা প্রার্থীর পক্ষে ভোট চান। এসময় উপস্থিত ছিলেন বিগত নির্বাচনে মহাজোটের প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মনির।

এসময় লাভলু মিয়া তার বক্তৃতায় বলেন, বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন তাকে এবং তার পরিবারের লোকদেরকে চরমভাবে মামলা মোকাদ্দমা দিয়ে হয়রানি করছে। তিনি এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। তাই এবার তাকে আর নির্বাচিত হতে দেওয়া হবে না। ছানোয়ার হোসেনকে মানুষের মতো দেখা যায় না, তাকে জলহস্তির মতো দেখা যায়। জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক সাহেবের নির্দেশে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে।

তিনি বলেন, টাঙ্গাইলের মানুষ জানে রাজনৈতিক ভাবে আমি (লাভলু) একটি দল করি। কিন্তু আজকে উনি (এমপি ছানোয়ার) যেভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে, আমার পরিবারের উপর স্ট্রিম রোলার চালিয়েছে তার প্রতিবাদের ফসল হচ্ছে আগামী ৭ তারিখের নির্বাচন। এই ক্ষেত্রে উনাকে পরাজিত করতে হবে, উনাকে বুঝাতে হবে নির্বাচনে হেরে গেলে তার যন্ত্রনা কি। তাই নৌকা প্রার্থীর পক্ষে কাজ করতে সাধারণ মানুষকে ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

লাভলু মিয়া লাবু বলেন, স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের কারনে ক্ষতিগ্রস্ত। তাই আমি জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের নির্দেশ মতো নৌকার পক্ষে কাজ করছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি