১০:০১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মির্জাপুর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন ও সদস্য সচিব ডি এ মতিনের নেতৃত্বে গঠিত কমিটির বিরুদ্ধে চলমান স্বৈরাচার সরকার বিরোধী গণতান্ত্রিকা আন্দোলনে নিস্ক্রিয়তা এবং ডামি নির্বাচন প্রতিহত করার আন্দোলনে ভূমিকা পালনে ব্যর্থতার অভিযোগে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

শনিবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক (সহসভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

মির্জাপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব ডি এ মতিন তাদের কমিটির বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, চলমান সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে মির্জাপুর উপজেলা যুবদল যে ভূমিকা পালন করছে অনেক জেলাতেও সে আন্দোলন সংগ্রাম হচ্ছে না। তিনি মনে করেন গ্রুপিংয়ের নোংরা রাজনীতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের দুঃসময়ে নিজেদের মধ্যে এই হিংসাত্বক সিদ্ধান্ত দলের জন্য অমঙ্গল ভয়ে নিয়ে আসবে বলে তিনি মনে করেন। 

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, কেন্দ্রীয় যুবদল যেটা ভাল মনে করেছে সেটাই করেছে। এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই বলে তিনি উল্লেখ করেন।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি