১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না টাঙ্গাইলের ৪ এমপি 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ | |
বা থেকে, এমপি জোয়াহেরুল ইসলাম, ছানোয়ার হোসেন, আতাউর রহমান খান, হাছান ইমাম খান সোহেল হাজারী
, টাঙ্গাইল :

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন না টাঙ্গাইলের ৪ এমপি। মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্যরা (এমপি) হলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের বর্তমান সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী আর টাঙ্গাইল- ৩ ঘাটাইল আসনের বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খান। 

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৬ নভেম্বর) ২৩, বঙ্গবন্ধু এভিনিস্থ’ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়েছে।

টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনগুলো হলো- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী), টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর), টাঙ্গাইল-৩ (ঘাটাইল), টাঙ্গাইল-৪ (কালিহাতী), টাঙ্গাইল-৫ (সদর), টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার), টাঙ্গাইল-৭ (মির্জাপুর), টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)।  
    
এবার যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন পেয়েছেন বর্তমান সরকারের কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি। তিনি টানা পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন। 

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বর্তমান এমপি তানভীর হাসান ছোট মনির। তিনি দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) এ আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা.কামরুল হাসান।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ৭ বারের সভাপতি মোজহারুল ইসলাম ঠান্ডু।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) এ আসনের বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু দলীয় মনোনয়ন পেয়েছেন। তৃতীয়বারের মতো তিনি দলীয় মনোনয়ন পেলেন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এ আসনের বর্তমান এমপি খান আহমেদ শুভ এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তিনি।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এবার এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি অনুপম শাহজাহান জয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি