১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত বিশ্ব স্থাপত্য ঐতিহ্যের স্মারক ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপিত হচ্ছে। টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসন এবং মসজিদ কমিটির যৌথ অর্থায়নে এ পুলিশ বক্স নির্মিত হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। 

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান, ওসি মো. ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী  আয়েশা আখতার শিখা, ২০১ গম্বুজ মসজিদ কমিটির পক্ষে আব্দুল করিম প্রমুখ।

পরে এমপি ছোট মনির পোড়াবাড়ী-পিংনা ভায়া গোপালপুর সড়কের ঝাওয়াইল বাজার সংলগ্ন ঝিনাই নদীর উপর ২২ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জীর্ন বেইলী ব্রীজ অপসারণ করে সড়ক ও জনপথ বিভাগ এ ব্রীজ নির্মাণ করতে যাচ্ছে। এমপি ছোট মনির শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ঝাওয়াইল দাখিল মাদ্রাসার বহুতল ভবন উদ্ধোধন করেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি