০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ’লীগের দুই গ্র“পের পাল্টাপাল্টি সমাবেশ

হামিদপুরে ১৪৪ ধারার জারি

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭ | | ৩১২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় একই জায়গায় স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা গ্র“প ও উপজেলা আওয়ামী লীগের লেবু গ্র“প পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হামিদপুর বাসস্ট্যান্ড এলাকাসহ আশপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন।

জানা যায়, ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড চত্বরে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ও আমানুর রহমান খান এমপির মুক্তির দাবিতে সমাবেশের ডাক দেন রানা এমপির সমর্থকরা। একই স্থানে একই সময়ে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. শহিদুর রহমান লেবু গ্র“প রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সমাবেশর ডাক দেয়। এতে উভয় গ্র“পের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হামিদপুর বাসস্ট্যান্ড এলাকাসহ আশপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ঐ এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি