১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান। এ সময় বর-কনে, কনের চাচা, বড় বোন ও ফুফিসহ অন্যান্য সহযোগীদেরকে আটক করা হয়। 

গতকাল সোমবার রাতে উপজেলার রামজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রামজীবনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে পারভেজ (২০) বর সেজে চাচাত বোন আনোয়ার হোসেনের মেয়ে সাথী (১৪) কে বিয়ে করতে যায়। ধুমধাম বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ সকল দাওয়াতী উপস্থিত ছিলেন। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। বাল্যবিয়ের অপরাধে বর-কনে, কনের চাচা, বড় বোন ও ফুফিসহ অন্যান্য সহযোগীদেরকে আটক করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আটকের পর বাল্য বিয়ে সম্পর্কে তাদের জিজ্ঞাসা করা হলে মেয়ের ফুফি ও বড় বোন ভুল স্বীকার করেন ও অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি