১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিআরডিবির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমীন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৭ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে বিআরডিবির চেয়ারম্যান পদে চেয়ার প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমীন। 

তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৩৫ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।বুধবার (৭ আগস্ট) ঘাটাইল বিআরডিবি কার্যালয়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের পর গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নুর নাহার বেগম।

প্রাপ্ত নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৩৫ ভোট বেশী পেয়ে বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমিন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট তিন জন প্রার্থী। চেয়ার প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ রুহুল আমীন। তিনি ভোট পেয়েছেন ১২৯টি। মোঃ রফিকুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আনারস প্রতিক নিয়ে। তিনি ভোট পেয়েছেন ৯৪টি। এবং ছাতা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোতাহের হোসেন। তিনি নির্বাচনে শুন্য ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ শওকত হোসেন, জিবিজি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান। এছাড়া নির্বাচনী পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন তোফাজ্জল হোসেন, মোঃ আবুল কাশেম তালুকদার।

এতে মোট ভোটার ছিলেন ২৮৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেন মোট ২২৩ জন ভোটার।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি