০৯:৩৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদেশি পিস্তল-ম্যাগনিজ ও গুলিসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ দুই ভাইকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেলদুয়ার উপজেলার পিরিজপুর এলাকা থেকে সহোদর দুই ভাইকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া। 

গ্রেফতারকৃতরা হচ্ছেন- পিরিজপুর এলাকার মৃত রতন ভৌমিক এর ছেলে সুমন কুমার ভৌমিক (৪০) ও সুব্রত ভৌমিক (৩২)। 

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) অফিসার ইনচার্জ শ্যামল কুমারের সহযোগিতায় এসআই হাফিজুর রহমান ও এএসআই মো. হাফিজুর রহমান নেতৃত্বে দেলদুয়ার উপজেলার পিরোজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি  উদ্ধার করা হয়। তাদের গ্রেফতার করতে গিয়ে পুলিশ সদস্য মেহেরুল ও সাইফুল ইসলাম আহত হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। আসামিদের বিরুদ্ধে নিয়মিত একটি অস্ত্র আইনে মামলা ও একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। তাদের সাথে জড়িদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি