১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কারা ফটক থেকে আবার গ্রেফতার বিএনপি’র তিন নেতা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

জামিনে মুক্তি পেয়েও বিশেষ ক্ষমতা আইনের মামলায় টাঙ্গাইল কারা ফটক থেকে আবার গ্রেফতার হলেন টাঙ্গাইল বিএনপির তিন নেতা। গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহ-সভাপতি রকিবুল ইসলাম ওরফে ছুনু ও শৈকত নামের আরও এক নেতা। 

এর আগে ২৯ অক্টোবর পৌর শহরের কাগমারা এলাকা থেকে নাশকতা ও বিষ্ফোরক মামলায় গ্রেফতার হয়ে তারা কারাগারে ছিলেন। মঙ্গলবার টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান তাঁরা। গতকাল বুধবার (৮ নভেম্বর) সকালে কারামুক্ত হয়েই দ্বিতীয়বারের মত তাদের গ্রেফতার করে পুলিশ।

রাতে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, সরকার পতনের ১দফার চলমান আন্দোলনকে ব্যাহত ও নেতৃত্ব শূন্য করতেই পুলিশ দিয়ে সরকার নেতাকর্মীদের ঢালাও ভাবে গ্রেফতার করছে। যার প্রতিফলন জামিনে মুক্ত হওয়ার পরও জেল গেট থেকেই আবার সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গত ২৯ অক্টোবর পৌর শহরের কাগমারা এলাকা থেকে নাশকতা ও বিষ্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়। ঔদিন বিকেলে টাঙ্গাইল জজ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় । সেই মামলায় ৭ নভেম্বর আদালত তার জামিন মঞ্জুর করেন। ৮ নভেম্বর বুধবার সকালে জেল থেকে বের হওয়ার পরপরই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে আবার গ্রেফতার করা হলো। 

তিনি আরও বলেন, এ সরকার পুলিশের উপর ভর করে টিকে আছে, তবে এ আশা আর পুরণ হবে না। গ্রেফতার করতে করতে একজন নেতাকর্মীও যদি অবশিষ্ট থাকে এই জালিম সরকারের পতন নিশ্চিত হবে। পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমি জেলা বিএনপির পক্ষ থেকে এর আগে টাঙ্গাইলের যত নেতাকর্মী গ্রেফতার হয়েছে তাদের নিঃশর্ত মুক্তিসহ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আজগর আলীর নিঃশর্ত মুক্তি এবং এই গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া পি.পি এম জানান, সকালে কারা ফটক থেকে সদর উপজেলা বিএনপি সভাপতি আজগরসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়। আদালত পূনরায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি