১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনায় চিকিৎসকসহ আক্রান্ত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৮ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন সদর উপজেলার হুগড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে পৌর এলাকায় বসবাস করেন। অপরজন মির্জাপুর উপজেলা ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামের নারায়ণগঞ্জ ফেরত। এ নিয়ে টাঙ্গাইলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৪৬জনে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।

তিনি জানান. গত বুধবার (৬ মে) মোট ১২৬জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ সকালে এই দুইজনের নমুনায় করোনা পজিটিভ আসার তথ্য পান তারা। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। আরোগ্য লাভ করেছেন ১১ জন। আইসোলেশনে আছেন ১১ জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮ জন। গত ২৪ ঘন্টা যাবত হোম কোয়ারেন্টিনে আছেন ৭৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭৮ জন। সর্বমোট ৫৩৩৯ জন কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি