১০:০৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সড়কে টায়ার জ্বালিয়ে বিএনপি’র বিক্ষোভ মিছিল 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

ঢাকায় বিএনপি’র মহাসমাবেশে নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের অভিযোগে বিএনপি-জামাতের ডাকা হরতালের সমর্থন জানিয়ে সারাদেশে ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে ধনবাড়ী উপজেলা বিএনপি ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পৌর শহরের চৌরাস্তায় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমবেত হন। পরে তারা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় গিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় উপজেলা পৌর যুবদলের আহবায়ক হয়রত আলী জীবন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈবাতুল ইসলাম আদিত্য, ছাত্র ও যুবদল নেতা লিটন মিয়া, সাইফুল ইসলাম, সাগর আহমেদ, সাকিল ও সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিক্ষোভের নেতৃত্ব দেন- সৈবাতুল ইসলাম আদিত্য।

বিক্ষোভ বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও পুলিশের বর্বর হামলায় অসংখ্য নেতাকর্মী ও সাধারণ জনতাকে আহত ও গ্রেফতারের প্রতিবাদে হরতাল কর্মসূচি সফল করতে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি