১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ | | ২৬০৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ফ্রেব্র“য়ারি সোমবার দুপুরে জেলা শিক্ষা অফিসের মিলনায়তনে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার লায়লা খানম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন, ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শামসুল হক, গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবির, ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, ধনবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, সখিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাছান, দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মজিবুল আহসান, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, সদর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহদ দে, জেলা শিক্ষা ও গবেষণা কর্মকর্তা বায়েজীদ হোসন, সহকারী পরিদর্শক মো. আসাদুজ্জামান, নাঈম আহমেদ, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর মো. আব্দুল মান্নান, সহকারী প্রোগ্রামার সাজেদুল ইসলাম, মির্জাপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রবির কুমার তালুকদার, মধুপুর একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ ও সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

মাসিক সমন্বয় সভায় ২০১৯ সালে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সমম্পন্ন করা, মহান একুশে ফেব্র“য়ারি উদ্যাপন, খেলাধুলার ফি পরিশোধ প্রসঙ্গে, গার্লস গাইড/স্কাউট ফি নিয়ে আলোচনা, স্টুডেন্ট কেবিনেট (স্কুল ও মাদরাসা) এর চূড়ান্ত প্রতিবেদন প্রসঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংক্রান্ত, মাল্টিমিডিয়া ক্লাসরুম রুম পরিদর্শন, ই-ফাইলিং সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া জেলার শ্রেষ্ঠ সাহসী কর্মকর্তা ভূঞাপুরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম ও মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, শ্রেষ্ঠ উপজেলা মাধ্যািমক শিক্ষা কর্মকর্তা হিসেবে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ হোসেন, শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাসাইলের মোহাম্মদ বাবুল হাছান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, শ্রেষ্ঠ উপজেলা একাডেমিক সুপারভাইজার মধুপুরের মহি উদ্দিন আহমাদ, শ্রেষ্ঠ অফিস সহকারি জেলা শিক্ষা অফিসের নিন্মমান সহকারি কাম কম্পিউটার অপারেটর খন্দকার দেলোয়ার হোসেন, শ্রেষ্ঠ কর্মচারী জেলা শিক্ষা অফিসের অফিস সহায়ক মো. মজিবর রহমান স্বীকৃতি পায়।

এসময় শ্রেষ্ঠ স্বীকৃত প্রাপ্তদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি