১০:০৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মানিক ও সম্পাদক হুমায়ূন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মানিক শীলকে সভাপতি ও হুমায়ূন কবিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

শনিবার (২১ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার ২৮ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সহ-সভাপতি পদে ১২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৮ জন। 

সহ-সভাপতিরা হলেন- রায়হান আহমেদ শান্ত, নাজিম উদ্দিন, আসলাম হোসেন, খালেকুজ্জামান নোমান, প্রদীপ কুমার শর্মা, মারজুকুর রশীদ, জোবায়েদ্দৌলা রিওন, সোনিয়া আক্তার, সানজিদা হক স্বর্ণা, মেহেদী হাসান খান, মেহেদী হাসান নোবেল ও প্রসেনজিত চৌধুরী।

যুগ্ম-সাধারণ সম্পাদকরা হলেন- এমরান হোসেন মামুন, নাহিদুল ইসলাম হিমেল, রানা বাপ্পী, শাওন ঘোষ, লিয়ন হোসেন, এ. এইচ. এম. অপু হোসেন। 

সাংগঠনিক সম্পাদকরা হলেন- এ. এফ. এম. সাজ্জাদুল ইসলাম সম্রাট, আবিদুর রহমান, রাফিউল হাসান, কামরুজ্জামান শতাব্দী, রকিবুল হাসান রকি, ফেরদৌস শিকদার, মোহাম্মদ উল্লাহ রাব্বু মিয়া, সাদিক ইকবাল।

এর আগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে গত (২৪ সেপ্টেম্বর) ৬ জন সমন্বয়কবৃন্দের উপস্থিতিতে মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মীসভার আয়োজন করা হয়। পরে তাদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি