১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সহায়তা পাচ্ছে ৫শত

কৃষকের বাড়ি গিয়ে আউশ প্রণোদনা বিতরণ করলেন সাংসদ ছোট মনির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

চলমান করোনা পরিস্থিতির কারণে টাঙ্গাইলের গোপালপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বাড়ি গিয়ে বিনামূল্যে আউশ প্রণোদনার সার-বীজ বিতরণ করলেন স্থানীয় আসনের সংসদ সদস্য ছোট মনির এম.পি। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কুড়িপাখিয়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী হাজীর বাড়ির আঙ্গিণায় গিয়ে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় তিনি উপস্থিত কৃষকদের মাঝে ২টি করে সাবান বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ. এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, গোপালপুর থানার ওসি মুস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম তালুকদার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবদুল বাছেদ, মো. দুলাল হোসেন, মোহাম্মদ হামিদুল হক, মো. আবু কায়সার রাসেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইনসহ সকল ইউপি সদস্যগণ ইউস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় মোট ৫শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে ছিল বিঘা প্রতি জমির জন্য ও চাষী প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ. এম শহিদুল ইসলাম জানান, উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ধোপাকান্দি ইউনিয়নে ১৯০জন, পৌরসভায় ৫০জন, মির্জাপুর ইউনিয়নে ৫০জন, আলমনগর ইউনিয়নে ৫০জন, হেমনগর ইউনিয়নে ৩০জন, হাদিরা ইউনিয়নে ৮০জন, নগদাশিমলা ইউনিয়নের ৩০জনসহ মোট ৫শতজন ক্ষুদ্র ও প্রান্তিক এ সহায়তা পাচ্ছেন। আর এম.পি তার ব্যক্তিগত তহবিল হতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজের শেষে ভালো করে হাত পরিস্কার করার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ৭৫জন কৃষককে ২টি করে সাবান বিতরণ করেন। আউশ ধানের উৎপাদন বৃদ্ধিই এ কৃষি উপকরণ বিতরণের উদ্দেশ্য।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি