১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অটোরিক্সার উপর পিকআপ উল্টে পড়ে চা‌লক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে অ‌টো‌রিকশার উপর নিয়ন্ত্রণ হারানো পিকআপভ্যান উল্টে প‌ড়ে লিটন মিয়া না‌মের এক চালকের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় অটো‌রিকশা‌র এক নারী যাত্রী আহত হ‌য়ে‌ছেন। 

বৃহস্প‌তিবার (৫ অ‌ক্টোবর) সকা‌লে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী‌ উপ‌জেলার বকলবাড়ীর ফ‌কিরবা‌ড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

নিহত অ‌টো‌রিকশার চালক লিটন উপ‌জেলার চরভাতকুড়া গ্রা‌মের আলী আকন্দের ছে‌লে। এই ঘটনায় আহত মোছা. শিখা (৩৫) ওই উপ‌জেলার মুশুদ্দি গ্রা‌মের নজরুল ইসলামের স্ত্রী। 

ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী এক‌টি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বিপরীতগামী এক‌টি ব্যাটারী চা‌লিত অ‌টো‌রিকশার উপর উল্টে প‌ড়ে । এতে অটো‌তে থাকা চালক ও নারী যাত্রী গুরুতর আহত হয়। গুরুতর আহত চালক লিটন‌কে উন্নত চিকিৎসার জন্য ময়মন‌সিংহ মে‌ডি‌কে‌লে ভ‌র্তি করা হয়। চি‌কিৎসাধীন সেখানেই তার মৃত্যু হয়েছে। ঘাতক পিকআপভ্যানটি আটক করা হলেও চালক পা‌লি‌য়ে‌ গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি