০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে করোনার প্রথম রোগী শনাক্ত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে মির্জাপুর উপজেলায় গ্রামের বাড়িতে এসেছিলেন। এ ঘটনায় ওই বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

তার বাড়ি মির্জাপুরের ভাওড়া এলাকায়। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করতেন। সর্দি ও জ্বর নিয়ে কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন। অসুস্থ হয়ে পড়লে তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। 

বুধবার (৮ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান। তিনি আরও জানিয়েছেন ইতো মধ্যে টাঙ্গাইলে মোট ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগত্ব রোগ নিয়ন্ত্রন ও গবেষনা ইনস্টিটিউটে পাঠানো হয়। এর মধ্যে ৫০ জনের রিপোর্ট নেগেটিভ আসলেও এই প্রথম টাঙ্গাইলের মির্জাপুরে এক জন রোগীর করোনার রিপোর্ট পজেটিভ আসলো। 

এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক জানান, গত রাতে টাঙ্গাইলের সিভিল সার্জন এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে রাতেই মির্জাপুরের ভাওড়া এলাকায় আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকা থেকে কেউ বের হতে না পারে একং বাহিরের কেউ প্রবেশ করতে না পারে এ জন্য যথাযথ ব্যবস্থ নেওয়া হয়েছে। তিনি আরও জানান ওই ব্যক্তিকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি