১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

প্রশ্নপত্র মোবাইলে তুলে বাইরে সরবরাহ!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সরবরাহ করার দায়ে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (১২ ফেব্রæয়ারি) উপজেলার ভ‚ঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যূতে এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষায় (আইসিটি) এই ঘটনা ঘটেছে। এছাড়া দায়িত্বে অবহেলার দায়ে দুইজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।  

অভিযুক্ত শিক্ষার্থীরা হল, ভ‚ঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামজিদ আল ইসলাম তনয় এবং ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় সরকার। এছাড়া অব্যহতি পাওয়া দুই শিক্ষক হলেন, বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম ও তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারি। 

ভ‚ঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সচিব মোহাম্মদ মহী উদ্দিন জানান, ওই দুইজন শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষার প্রশ্নপত্র মোবাইলে তুলে তা বাইরে সরবরাহ করে। তাদের ব্যবহৃত মোবাইলে প্রশ্নপত্র পাওয়া যায়। পরে পরীক্ষা থেকে বহিস্কার করাসহ তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ভ‚ঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, আটক দুই শিক্ষার্থীকে আইসিটি মামলায় বিকালে তাদের টাঙ্গাইল কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি