০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

মির্জাপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করলেন ডা.শাওন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবি করে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন পেশাজীবি সংগঠনের নেতা ডা. মো. শাহিনুর রহমান খান শাওন। শুক্রবার মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের প্রার্থীতা ঘোষণা করেন। ডা. মো. শাহিনুর রহমান খান শাওন উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের ইঞ্জিনিয়ার শামসুল আলম খানের ছেলে।

মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মো. শাহিনুর রহমান খান শাওন দলীয় পদ ছাড়াও পেশাজীবি সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করছেন। তিনি প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্ট, নীহা এন্ড নাফি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার, নীহা এন্ড নাফি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (প্রস্তাবিত), নীহা এন্ড নাফি কনস্ট্রাকশন ফার্মের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পারন করছেন। এছাড়া তিনি টাঙ্গাইল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যালমনাই এসোসিয়েশন, ডেফোডিল ইন্টারন্যাশলাল ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতিরও দায়িত্বে রয়েছেন।  

সংবাদ সম্মেলন ডা. শাহিনুর রহমান খান শাওন বলেন, তিনি আওয়ামী পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। মেডিকেলে পড়াকালীন সময়ে তিনি ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশাজীবি সংগঠনের নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি বলেন, সামাজিক সংগঠনের মাধ্যমে করোনাকালে তিনি অসহায় মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে স্বাস্থ্য সেবারও ব্যবস্থা করে থাকেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন। তবে দলীয় মনোনয়ন তাকে না দিয়ে যাকে দেয়া হবে তিনি তাঁর পক্ষেই কাজ করবেন বলেও সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন। এসময় ব্যবসায়ী মো. নুরু মিয়া, যুবলীগ নেতা রেজাউল করিম, ব্যবসায়ী এনামুল হাসান স্বপনসহ অর্ধশতাধিক কর্মী সমর্থক তার সঙ্গে ছিলেন।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি